স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই উপজেলার লৌলারচর গ্রামের তকিবর হোসেন নামের এক যুবক ছায়ার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে মারা গেছেন। বৃহষ্পতিবার সকালে তিনি মারা যান। তকবির হোসেন (২০) লৌলারচর গ্রামের আব্দুল খালেকের পুত্র। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তকবরি হোসেন সকালে ছায়ার হাওরে মাছ ধরতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হন আরো দুইজন।
চরনারচর ইউপি চেয়ারম্যান রতন বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net