হাওর ডেস্ক::
নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় সহযোগিতার অংশ হিসেবে চীনের একটি মেডিক্যাল বিশেষজ্ঞ দল আগামী ৮ জুন ঢাকায় পৌঁছবে। ঢাকায় চীন দূতাবাস বুধবার দিবাগত রাতে এ তথ্য জানায়।
উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের সময় করোনা মোকাবিলায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানান। ক‚টনৈতিক সূত্রগুলো জানায়, করোনা মোকাবিলায় চীন সাফল্য দেখানোর পর বাংলাদেশের পক্ষ থেকেও ওই দেশের মেডিকেল দলের ব্যাপারে আগ্রহ ছিল। উভয় পক্ষের আগ্রহের ভিত্তিতে ওই দলটি বাংলাদেশে আসছে।
চীন দূতাবাস জানায়, চীনের যে বিশেষজ্ঞ দলটি ঢাকায় আসছে তার আয়োজন করছে চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন। ওই দলে মূলত চীনের হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক থাকবেন। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে। এ সময় তারা নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সেগুলোতে কাজ করা ছাড়াও কন্টেইনমেন্ট ও চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net