বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে রেকর্ড সংখ্যক রোগীর করোনা শণাক্ত হয়েছে আজ। মঙ্গলবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় তাদের বাড়ি। সব মিলিয়ে জেলায় এখন ২১৩ জন করোনা রোগী।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয় মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, ছাতকে ১২ জন, দোয়ারায় ৫জন, জামালগঞ্জে ২জন, শাল্লায় ২জন এবং বিশ্বম্ভরপুরের একজন রয়েছেন। তাদেরকে আইসোলেশনে আনা হচ্ছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net