ছাতক প্রতিনিধিঃ
ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মাহমুদ হাসান আলেক গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের বাসিন্দা, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও গৃহিণী রুহেনা বেগমের পুত্র। ভবিষ্যতে ডাক্তার হতে আগ্রহী মাহমুদ হাসান আলেক সকলের দোয়াপ্রার্থী। মাহমুদ হাসান আলেক তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও তার পিতা-মাতার কাছে কৃতজ্ঞ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net