তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর উপজেলা সদরে মাস্ক না পরে বের হওয়া পথচারী ও ব্যাবসায়ীদের জরিমানা করা হয়েছে।
সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী এ জরিমানা করেন।
নির্বাহী কর্মকর্তা জানান , সোমবার বিকালে উপজেলার সদর বাজারে মাস্ক না পরে বের হওয়া পথচারী ও ব্যাবসায়ী সহ মোট ৯ জনকে স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net