ছাতক প্রতিনিধিঃ
ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল হক নামের এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সিলেটের শহীদ সামছুদ্দিন হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল হক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের রাউলী গ্রামের চমক আলীর পুত্র ও ইউনিয়ন আওয়ালীগের সাধারন সম্পাদক। তার ১০বছরের একটি ছেলেও করোনা ভাইরাসে আক্রান্ত। সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তদের মধ্যে এটিই প্রথম মৃত্যু। এদিকে আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এমপি মানিক। তিনি শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জানিয়েছেন।
উল্লেখ্য, ২৬মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহকারী দল আব্দুল হক ও তার ছেলের নমুনা সংগ্রহ করে। ওই নমুনা সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য প্রেরণ করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। ওইদিনই আব্দুল হক শহীদ সামছুদ্দিন হাসপাতাল এর ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নেন। অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সিলেট শহীদ সামছুদ্দিন হাসপাতালে সোমবার দুপুরে মৃত্যুবরন করেন। গত ২৪ ঘন্টার রিপোর্ট অনুযায়ী ছাতক শহরে আরো ২ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ২৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে ১ জনের মৃত্যু ও ৫জন সুস্থ হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net