জাকির হোসেন রাজু, বিশ্বম্ভরপুর::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মোটর সাইকেল চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার সিরাজপুর গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত রাহুল মিয়া (৬) সিরাজপুর গ্রামের হোসেন আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাহুল তার বাড়ির পাশের সড়কে খেলাধুলা করছিল। এ সময় তাহিরপুরগামী একটি মোটর সাইকেল বেপরোয়া গতিতে এসে রাহুলকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোক তাকে উাদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক মোটর সাইকেল আরোহীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net