বিশেষ প্রতিনিধি::
গত বছরের তুলনায় চলতি বছরের এসএসসি পরীক্ষার সুনামগঞ্জ জেলায় পাশের হার কমেছে। গতবার পাশের হার ছিল ৮০ ভাগ। এবার পাশের হার ৭৮.৬০ শতাংশ। ২৪ হাজার ৯৩০জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৯ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছেন ৪১৩ জন শিক্ষার্থী। এদিকে এবারও জেলায় সবচেয়ে ভালো ফলাফল করেছে সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে এবার ২৪৮জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৩৭জন। পাশের হার ৯৫.৫৬। এই বিদ্যালয় থেকে এবার ৪৬জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে জেলার নারীশিক্ষার অন্যতম প্রাচীণ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি এসসি গার্লস হাইস্কুলও এবার ভালো ফলাফল করেছে। এই বিদ্যালয় থেকে ২৪১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২২২জন। পাশের হার ৯২.০১। এই বিদ্যালয় থেকে এবছর ৩৭জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সুনামগঞ্জ জেলায় পাশের দিক দিয়ে মেয়েরা এগিয়ে আছে। ৭৯.২৬ শতাংশ মেয়ে এবং ৭৭.৭৮ শতাংশ ছেলেরা পাশ করেছে।
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, গতবারের তুলনায় এবার পাশের হার কিছুটা কমেছে। তবে পাশের হার সন্তোষনক।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net