স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন শাখায় কর্সরত এ পর্যন্ত ১৯ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া পুলিশ পরিবারের দুই শিশুসহ তাদের পরিবারের ৭ জন সদস্যও রয়েছেন। ফলে পুলিশসহ তাদের পরিবার মিলিয়ে ২৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সুনামগঞ্জ জেলায় বিভিন্ন সময়ে টহল ডিউটি, চেকপোস্ট ডিউটি, মোবাইল পেট্রোল ডিউটিসহ বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করেছেন। তারা কেউ কেউ এখন সুস্থ হওয়ার পথে। আক্রান্তরা হোম আইসোলেশনে কেউবা পুলিশ লাইনে চিকিৎসা নিচ্ছেন। তারা সকলের দোয়া কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net