স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর থানায় কর্মরত পুলিশের এসআই শাহীন আহমদ তার দুই শিশু সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি পৌর শহরের মল্লিকপুরে সপরিবারে বসবাস করেন। বৃহষ্পতিবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো নমুনায় তিনি ও তার দুই শিশু সন্তানের করোনা পজেটিভ ধরা পড়ে। তিনি হোম আইসোলেশনে আছেন।
সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net