ছাতক প্রতিনিধিঃ
ছাতকে বিদুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নোয়ারাই ইউনিয়নের আছদনগর ( বেতুরা) গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের ছবদুল মিয়ার শিশু পুত্র ওলিদ (১০) পাখির বাসা থেকে পাখির ছানা নিয়ে আসার উদ্দেশ্যে গাছে উঠে। এসময় গাছের পাশ দিয়ে টানানো একটি বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়লে সে গুরুতর আহত হয়। সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তার মৃত্যু ঘটে। বিকেলে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net