হাওর ডেস্ক::
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট করোনা হাসপাতাল খ্যাত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
তিনি সিলেট নগরীর নগরের দরগা মহল্লা এলাবার বাসিন্দা। তার বয়স ৬৩ বছর। সোমবার সকালে তিনি মারা যান।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সুত্র আরো জানায়, রবিবার সকালে জ্বর, কাশি ও নানা রোগ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। মারা যাওয়ার পর করোনাভাইরাসের পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net