ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক ও ছাতক পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক খায়ের উদ্দিনের পক্ষ থেকে এলাকার অসহায় ও গরীবদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার এলাকার গরীব লোকজনের মধ্যে তিনি নগদ অর্থ ও নতুন জামা বিতরণ করেছেন। খায়ের উদ্দিন করোনা মহামারির দুর্দিনে এলাকার গরীব জনসাধারণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তার ব্যক্তিগত তহবিল থেকে অসহায় মানুষদের খাদ্যসহায়তা দিয়েছেন। রবিবার ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বি সামছু মিয়া, বিএনপি নেতা জাহিদুল ইসলাম আহবাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবুল হোসেন, বিএনপি নেতা মহরম আলী, সোহেল আহমদ, মাহমুদুর রহমান শাহীন ও মোঃ এলামান
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net