স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে আরো দুই পুলিশসহ নতুন করে ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৩ মে শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে সুনামগঞ্জে সর্বমোট ৯৬ জন রোগী করোনা আক্রান্ত হয়েছেন। তবে এর মধ্যে ৫২জন জন সুস্থ হয়ে গেছেন।
সুনামগঞ্জ পুলিশের দুই সদস্যসহ তাহিরপুরে একজন ও ছাতকে তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। পুলিশের দুই সদস্যকে সুনামগঞ্জ পুলিশ লাইনসে আইসোলেশনে আনা হয়েছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, দুই পুলিশসহ আরো ৬জনের করোনা শণাক্ত হয়েছে। সবাইকে আসোলেশনে আনা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net