সিলেট প্রতিনিধি::
সিলেটের ‘করোনা হাসপাতাল’ ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসক খালেদ মাহমুদ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তিনি শামসুদ্দিন হাসপাতালের সার্জারি চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তার করোনা পজেটিভ বিষয়টি শনিবার (২৩ মে) ভোররাত নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান। তিনি হোম আইসোলেশনে আছেন।
তিনি জানান, শামসুদ্দিন আহমদ হাসপাতালের সার্জারি চিকিৎসক খালেদ মাহমুদের করোনা পজেটিভ। শুক্রবার তিনি করোনা রোগী বলে শনাক্ত হয়েছেন।
(সিলেট ভিউ, তথ্যসূত্র)
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net