হাওর ডেস্ক::
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশে ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার বিকালে তার রিপোর্ট পজেটিভ এসেছে। কয়েকদিন আগে সামান্য জ্বর অনুভব হওয়ায় গত বুধবার টেস্ট করিয়েছিলেন তিনি। আজ রিপোর্ট এসেছে পজেটিভ। শফিউল আলম নাদেলের ঘনিষ্টজন, সিলেট মহানগর যুবলীগ নেতা এহিয়া আহমদ সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শফিউল আলম চৌধুরী নাদেল এখন বাসায় সুস্থ আছেন। তিনি সিলেটসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net