ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রাণ সামগ্রী পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিতরণ করা হয়। বুধবার সকাল থেকে ওয়ার্ডের হত দরিদ্রদের মাঝে এসব ত্রাণ সামগ্রি তুলে দেন কাউন্সিলর আছাব মিয়া। চতুর্থ ধাপে দেয়া ত্রাণ সামগ্রির মধ্যে ১০কেজি করে চাউল ও ২কেজি আলু ৫নং ওয়ার্ডের ১২৫জন হত দরিদ্রদের মাঝে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জসিম উদ্দিন, রশীদ মিয়া, শিক্ষক অধীর দাস, মাহমুদ আলী, আরজ মিয়া, আব্দুল মতিন, শামীম আহমদ, জালাল উদ্দিন, রিপন মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net