স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে দুই পুলিশ কনেস্টবল করোনা রোগে আক্রান্ত হয়েছেন। তারা সুনামগঞ্জ পুলিশ লাইনসে অবস্থান করেন। মাঠে কাজ করতে গিয়েই তারা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে আইসোলেশনে নিয়ে আসা হচ্ছে। তাদের সান্নিধ্যে থাকা সহকর্মীদেরও নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে।
সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net