ছাতক প্রতিনিধিঃ
ছাতকে দুই পক্ষের সংঘর্ষে মধ্যস্থতাকারীসহ উভয় পক্ষের অন্তত ১০ ব্যক্তি আহতের খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় শহরের নোয়ারাই এলাকায় এঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, শিশুদের মারামারি ঘটনা নিয়ে এক শালিশ বৈঠকে কমর আলী ও ইদন আলীর পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত কমর আলী, জাবেদ আলী, আমির আলী, আকমল মোস্তফা ও মুক্তার আলীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান অভিযোগ পেলে এব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net