ছাতক প্রতিনিধিঃ
ছাতকে মুক্তিযোদ্ধাদের ইফতার করার জন্য নগদ টাকা প্রদান করা হয়। সোমবার সকালে সোনালী ব্যাংক ছাতক শাখায় ভাতার টাকা উত্তোলন করতে আসেন শতাধিক মুক্তিযোদ্ধা। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ইফতার করার জন্য ১০০ টাকা করে প্রদান করেন। তার এ আন্তরিকতা দেখে উপস্থিত লোকজন সাধুবাদ জানিয়েছেন। করোনা সৃষ্টির সূচনা লগ্নে তার ভাতার টাকাও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেন। এ ব্যাপারে আনোয়ার রহমান তোতা মিয়া জানান, তিনি এ উপজেলায় ২ বার মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে কমান্ডার নির্বাচিত হয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের কল্যাণে এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো রক্ষায় তিনি কাজ করে যাচ্ছেন। দেশে করোনা পরিস্থিতির চরম দূর্ভোগের সময়ও মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net