স্টাফ রিপোর্টার::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক কর্মহীন দারিদ্র পরিবারের মধ্যে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে সমাজসেবক শংকর দাস ও আসাদুজ্জামান এর সহযোগীতা। বুধবার (১৯ মে) দুপুরে শহরের পৌরবিপণিস্থ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ঈদ উপহার বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, বাস মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, আবেদ মাহমুদ চৌধুরী, সাহাবুদ্দিন আহমেদ, মাহবুবুর রহমান পীর, ঝুনু চৌধুরী, আল-হেলাল, অরুণ চক্রবর্তী, মাসুক মিয়া, একেএম মহিম, শামস শামীম, হিমাদ্রী শেখর ভদ্র, সেলিম আহমদ তালুকদার, মাহমুদুর রহমান তারেক, একে কুদরত পাশা, হাসান চৌধুরী, মো. জসিম উদ্দিন, শামসুল কাদির মিছবাহ, রাজন মাহবুব, বিশ্বজিৎ সেন পাপন, মো. আমিনুল ইসলাম, আমিনুল হক, ফোয়াদমণি তালুকদার, দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, কর্নবাবু দাস।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে আমরা বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করেছি। এরই অংশ হিসেবে দরিদ্র্যদের মাঝে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ঈদ উপহার হিসেবে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net