হাওর ডেস্ক ::
মঙ্গলবার (১৯ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগের মধ্যে আরেক দুর্যোগ ঘূর্ণিঝড়। এই দুর্যোগ মোকাবেলা করতে হবে। তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে। সেই সক্ষমতা আমাদের রয়েছে। তাছাড়া আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, সমস্যা চিরদিন থাকে না। এক সময় নিশ্চয়ই এটা কাটিয়ে উঠতে পারব। সবকিছু আমাদের সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে। এটাই মাথায় রাখতে হবে দুর্যোগ আসতে পারে, কিন্তু সেটাকে মোকাবেলা করে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখব।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net