ছাতক প্রতিনিধি:
ছাতকে এবার ১০ বছর বয়সী এক শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা। রবিবার রাতে তার শরিরে করোনা ভাইরাস পজেটিভ বলে রিপোর্ট এসেছে। ১০-মে ওই শিশুসহ তার পরিবারের ৮ সদস্য ঢাকা থেকে ছাতকে আসেন। এর পর তাদের প্রত্যেককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরিক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে ওই শিশুটির করোনা পজেটিভ আসে। ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমদ সানি জানান, বর্তমানে সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনেই আছে। এ নিয়ে ছাতকে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬জন। এদের মধ্যে দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net