স্টাফ রিপোর্টার::
রবিবার বেলা ১২.৩০ ঘটিকার সময় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার উদ্দোগে ২০টি কর্মহীন অসহায় হোটেল ও হকার্স শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয় । পাঁচ কেজি চাল ২কেজি আলু প্রতিটি পরিবারে খাদ্য সহায়তা হিসাবে দেয়া হয় । সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল আলম(ছদরুল) হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা সভাপতি লিলু মিয়া,হকার্স শ্রমিক সংঘের সভাপতি আব্দুল হাই বিনন্দকর প্রমূখ ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net