হাওরে ডেস্ক::
সারাদেশে এখন পর্যন্ত (শনিবার পর্যন্ত) মোট ৭২৭ জন চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন’ (বিডিএফ)।
শনিবার রাতে বিডিএফ’র প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, এখন পর্যন্ত করোনা শনাক্ত চিকিৎসকদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। ১৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৫২ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন। এছাড়া এক হাজারের অধিক চিকিৎসক বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন।
এদিকে নার্সদের সংগঠন ‘সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস’র মহাসচিব সাব্বির মাহমুদ তিহান জানিয়েছেন, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে এখন পর্যন্ত ৫৯৬ জন নার্সের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৩টি সরকারি হাসপাতালের ৪২৭ নার্স রয়েছেন। এছাড়া ২৬টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের করোনা শনাক্ত নার্স রয়েছেন ১৬৯ জন। শনাক্তদের মধ্যে কেবল ঢাকা বিভাগেরই ৪৭৬ জন।
করোনা আক্রান্ত এ নার্সদের মধ্যে এখন পর্যন্ত ১৫০ জন সুস্থ হযেছেন। বাকিদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২০০ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net