ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক সিনিয়র নার্স। তিনি ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। গতকাল তার করোনা রিপোর্ট পজেটিভ আসলে তাকে আইসোলেশনে নেওয়া হয়। তার ঘনিষ্ট সহকর্মী কয়েকজনের নমুনাও সংগ্রহ করা হচ্ছে।
এদিকে নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ১৮ জন। হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে ৯৫ জনকে। বর্তমানে ২৩৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১ জনকে জন এবং আইসোলেসনে নেয়া হয়েছে ১ জনকে। প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net