বিশেষ প্রতিনিধি, শাল্লা
সুনামগঞ্জের কথিত চোরাপল্লী নারকিলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আঞ্জুরা বিবি (৩০) নামে এক মহিলা নিহত হয়েছে। সংঘর্ষে আরো তিনজন আহত হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার নারকিলা গ্রামের খালেক মিয়া গ্রুপ ও মাইন উদ্দিন গ্রুপের লোকদের তুচ্চ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে নিজস্ব বলয়ের লোকরা লাটিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে খালেক মিয়ার লোকজনের আঘাতে আঞ্জুরা বিবি ও সংগ্রাম মিয়া (৪৯) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল ফাত্তাহ সাদী আঞ্জুরা বিবিকে মৃত বলে ঘোষণা করেন।
গুরততর আহতদের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, দুপক্ষের সংঘর্ষে এক মহিলা নিহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হবে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net