শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে তিনটি গরু মারা গেছে। শনিবার সকাল ৭ টায় উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর ও পাশের নিয়ামতপুর গ্রামে এঘটনা ঘটে।
জানা যায় আনন্দপুর গ্রামের গরীব কৃষক সমর শীলের প্রায় ৪০ হাজার টাকা মুল্যের একটি গাভী বাড়ির পশ্চিম পাশে ছায়ার হাওরে ঘাস খাওয়ার জন্য বাঁধা ছিল। সেখানেই বজ্রপাতে গরুটি মারা যায়। এ সময় পাশের নিয়ামতপুর গ্রামের ( ছোট হাটির) কৃষক যোগেশ দাসের ও প্রায় ৯০ হাজার টাকা মুল্যের দুইটি গরু বাড়ির পুর্ব দিকের উদগল হাওরে বজ্রপাতে মারা যায় বলে গ্রামবাসী জানায়। গরু তিনটির মৃত্যুতে উভয় পরিবারে হতাশা বিরাজ করছে।
এবিষয়ে শাল্লা থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন এই মাত্র তিনটি গরু বজ্রপাতে মারা গেছে বলে খবর পেয়েছি। উপজেলায় আর কোন হতাহতের সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net