ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পণ্যে ভেজাল, মেয়াদ উর্ত্তীণ ও মূল্যবৃদ্ধির অপরাধে শহরের ৭টি গ্রোসারী দোকান থেকে এসব জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও র্যাব-৯ সুনামগঞ্জ। পণ্যে ভেজাল, মেয়াদ উর্ত্তীণ পণ্য ও মূল্যবৃদ্ধির অপরাধে শহরের সাদিক ষ্টোর থেকে ৮ হাজার, মুহিবুর রহমান সাধু ষ্টোর থেকে ১০ হাজার, ছাতক ষ্টোর থেকে ৩ হাজার, হামদু ব্রাদার্স থেকে ৫ হাজার, মহামায়া ষ্টোর থেকে ৪ হাজার, হাসান ষ্টোর থেকে ৪ হাজার ও রাজ ব্রাদার্স থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় র্যাব-৯ এর লেঃ কর্ণেল ফয়ছল আহমদ, ডিএডিস নাসিমসহ র্যাব-৯ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net