স্টাফ রিপোর্টার::
আমেরিকা ভিত্তিক চ্যারিটি সংস্থা দ্যা অপটিমিস্ট বাংলাদেশের করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন হাসপাতালের করোনা ম্যানেজমেন্টে জড়িতদের জন্য কেএন ৯৫ নামের উন্নত ২০০০ হাজার মাস্ক পাঠিয়েছে। বুধবার সকালে এই মাস্কগুলো সংগঠনের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম চৌধুরীর হাত থেকে সংগ্রহ করেন ডা. এহছানুজ্জামান খান। এগুলো শিগ্রই করোনা বিশেষায়িত হাসপাতালসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে বলে জানান ডা. এহছানুজ্জামান খান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net