পিসি দাশ, বিশেষ প্রতিনিধি::
শাল্লা উপজেলায় একজন মহিলা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত মহিলা হাসপাতালের স্টাফ বলে জানা যায় । সে সদর ইউনিয়নের ভেড়াডহর গ্রামের বাসিন্দা বলে সূত্রে নিশ্চিত করেছে।
এ নিয়ে উপজেলায় ৯ জন করোনা রোগী শনাক্ত হলেন। আক্রান্তদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন মহিলা। এদের মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান বলেন, প্রথমে ২৪ টি নমুনা সংগ্রহের মধ্যে ৩ জন শনাক্ত হয়েছিল, দ্বিতীয় বার ৫০ জনের নমুনা পাঠিয়েছিলাম এর মধ্যে ৫ জনের করোনা পজেটিভ হয়েছিল। শনিবার হাসপাতালে আউটসোর্সিং এ নিয়োজিত এক জন মহিলা আক্রান্ত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন । এই মহিলাকে ও আইশোলেসনের ব্যবস্থা করছি। যারা আক্রান্ত হয়েছেন তাদের কোন রকমের করোনা উপসর্গ ছিল না।
তিনি জানান, এলাকার লোকজন নমুনা পরীক্ষা করাতে আগ্রহী নয়। আমরা বার বার বলছি আপনারা আসুন নমুনা দিয়ে যান, কিন্তু সেই বিষয়টি গুরুত্ব দিচ্ছেনা অনেকেই।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net