বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে আগামী ১৫ মে পর্যন্ত দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমাজ। করোনা সংক্রমণ ঠেকাতে তাই আগামীকাল ১০ মে দোকান পাট খুলবেনা। তবে গত ৬ মে বৈঠক করে ১০ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান পাট খুলার সিদ্ধান্ত নিয়েছিল ব্যবসায়ী সংগঠনগুলো। তিনদিন পর সরেজমিন বাজার পরিদর্শন করে বাজারে ভীড় লক্ষ্য করায় পূর্বের সিদ্ধান্ত থেকে আজ শনিবার সরে এসে আগামী ১৫ মে পর্যন্ত দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করতে শনিবার দুপুর থেকেই শহরে এ বিষয়ে মাইকিং প্রচারণা চালাচ্ছে চেম্বার অব কমার্স। তারা ব্যবসায়ীদের এই সিদ্ধান্ত মানার জন্য আহ্বান জানাচ্ছেন। তাছাড়া জনগণকেও করোনা সচেতনতায় ভিড় এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছেন।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল বলেন, গত ৬ মে আমরা সুনামগঞ্জের সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে চেম্বার কার্যালয়ে জরুরি সভা করেছিলাম। ওই সভায় সরকারি নির্দেশনার আলোকে আগামী ১০ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান পাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আজ বাজার পরিদর্শন করে দেখলাম খুলার আগেই বাজারে ভিড় সৃষ্টি হয়েছে। যা করোনা সংক্রমণে আশঙ্কা তৈরি করেছে। এ কারণে আমরা আবারও বৈঠক করে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে আগামী ১৫ তারিখ পর্যন্ত দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের কথা ক্রেতা ও বিক্রেতাদের মাইকিং করে অবগত করছি। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হলে আগামী ১৫ মে নতুন করে ব্যবসা প্রতিষ্টান খুলার সিদ্ধান্ত হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net