জামালগঞ্জ প্রতিনিধি:
শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো এই শ্লোগানে জামালগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২ দিন ব্যাপী শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্টানের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবতী।
প্রধান শিক্ষক গোলাম সারোয়ারের সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া। উদ্বোধনী অনুষ্টানে সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন,সিরাজুল ইসলাম শেখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আকবর হোসেন,প্রধান শিক্ষক নূরুল হক,শওকত আলী,ফখরুল ইসলাম,নিশেন্দু গোস্বামী,আবু তাহের,রুহুল আমিন,সুমন রায়,হামিদা খাতুন,শাহাব উদ্দিন,অনিতা রানী তালুকদার,নাসিমা বেগম শেখর তালুকদার, লুৎফুর রহমান,মাধবী রায় চৌধুরী,গোপা পুরকায়স্থ,নিপা দাস,সাফিজ উদ্দিন,আলী আক্কাছ মুরাদ প্রমুখ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বেসরকারী সংস্থা ষ্টল নিয়ে অংশ গ্রহন করেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net