স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আরো দুইজনের করোনা শণাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬ জনে দাড়িয়েছে।
রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নতুনদের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে জগন্নাথপুরে নতুন করে দুইজনের করোনা শণাক্ত হয়। এ নিয়ে জগন্নাথপুরে মোট ৬ জন করোনা রোগী পাওয়া গেছে। ৬জনকেই আইসোলেশনে রাখা হয়েছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, রবিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আরও ২জনের করোনা শণাক্ত হয়েছে। তাদেরকে আইসোলেশনে নিয়ে আসা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net