ধর্মপাশা প্রতিনিধি
করোনা পরিস্থিতি মোকাবেলায় সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ কমিটির পাঠানো পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস উপজেলা সদর, মহদিপুর, কান্দাপাড়াসহ বিভিন্ন হাওরে নানান শ্রেণি পেশার মানুষের মাঝে পণ্য সামগ্রী বিতরণ করেন। পণ্য সামগ্রীর মধ্যে ছিল সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ, জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মাজু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net