স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলায় নতুন করে আরো ৪ জন করোনা রোগী শণাক্ত হয়েছে। শুক্রবার ঢাকার আভইডিসিআর থেকে সুনামগঞ্জ সিভিল সার্জনকে বিষয়টি জানানো হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ৩২ জনে।
নতুন চারজন আক্রান্তের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১জন, দিরাইয়ে ১জন, জগন্নাথপুরে ১জন এবং বিশ্বম্ভরপুরে আরও ১জন রোগী রয়েছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে যান্ত্রিক সমস্যার কারণে ঢাকায় আইইডিসিআরে নমুনা পাঠানো হয়েছিল। সেখান থেকে আজ জানানো হয়েছে সুনামগঞ্জ জেলায় নতুন করে ৪জন আক্রান্ত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net