স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি মহান মে দিবস পালন করেছে। শুক্রবার সকালে প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারের সামনে সামাজিক দূরত্ব মেনে শ্রমিকদের নিয়ে কর্মসূচি পালন করে সংগঠনটি। তারা শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামে সকল শ্রমিক ও মজুরদের এক হওয়ার আহ্বান জানান। পরে শ্রমিকদের মধ্যে কিছু ত্রাণও বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা সিপিবির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট এনাম আহমেদ, যুব ইউনিয়ন সভাপতি আবু তাহের মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net