স্টাফ রিপোর্টার::
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন সুনামগঞ্জসহ হাওরের সাত জেলায় গড়ে ৬৫ ভাগ ধান কাটা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের হাওনে প্রায় ৭৫ ভাগ ধানকাটা শেষ। আগামী কয়েকদিনের মধ্যেই ধানকাটা শেষ হবে।
এবার বাম্পার ফলন হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এবার ধান ক্রয়ে কোন অনিয়ম সহ্য হবেনা। লটারির মাধ্যেম প্রকৃত কৃষক বাছাই করে এপসের মাধ্যমে ক্রয়কাজ সম্পন্ন করা হবে।
বুধবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের সাংহাই হাওরে ধান কাটা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানন, মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পীর মিসবাহ এমপি, শামীমা শাহরিয়ার এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্যারিস্টার এনামুল কবির ইমন, পৌর মেয়র নাদের বখত।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net