হাওর ডেস্ক::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্রথম বারের মতো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত একজন ধর্মপাশা সদর ইউনিয়নের কান্দাপাড়া ও আরেকজন হলিদাকান্দা গ্রামের বাসিন্দা। আক্রান্ত দুইজনের একজন নারী। তিনি সম্প্রতি নায়ারণগঞ্জ থেকে নিজ গ্রামে এসেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার পর্যন্ত এই উপজেলা থেকে মোট ৪৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে দুইজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়াল।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net