ছাতক প্রতিনিধিঃ
বিভিন্ন অপরাধে ছাতকের ৪টি দোকান ও ১ মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ছাতক শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল। অভিযানকালে যথাযত কাগজ-পত্র ও হ্যালমেট না থাকার কারনে এক মোটর সাইকেল আরোহীর কাছ থেকে ২ হাজার টাকা, সরকারী নিষেধ অমান্য করে দোকান খোলার আপরাধে এক ইলেকট্রনিক্স দোকান থেকে ৩ হাজার। এছাড়া এক মোবাইল ফোনের দোকান থেকে ৩ হাজার, মুল্য বৃদ্ধির কারনে এক চালের দোকান থেকে হাজার এবং অপর চালের দোকান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।##
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net