স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নতুন করোনা আক্রান্ত চারজনের মধ্যে ৩ জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী। তিনজনকে আইসোলেশনে নিয়ে হাসপাতাল লকডাউন করা হয়েছে। তিনদিনের মধ্যে হাসপাতালের কর্তব্যরত সবার নমুনা সংগ্রহ করে রেজাল্ট আসার পর লকডাউন খুলে দেওয়া হবে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, ২৭ এপ্রিল সুনামগঞ্জে ১১ জনের করোনা শণাক্ত হয়। এর মধ্যে বিশ্বম্ভরপুরে চারজন। তিনজন হাসপাতালের স্বাস্থ্যকর্মী। এ কারণে হাসপাতাল লকডাউন করে সবার নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনদিনের মধ্যেই নমুনা সংগ্রহ করে পরবর্তীতে লকডাউন তুলে নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net