স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে থাকা দুই করোনা রোগী সুস্থ হয়ে আজ সোমবার বাড়ি ফিরে গেছেন। একজন রোগীর বাড়ি দোয়ারা বাজারে এবং অন্যজনের বাড়ি বিশ্বম্ভরপুরে বলে জানা গেছে।
সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানান, আইসোলেশনে থাকা এক নারী ও যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তারা করোনা পজেটিভ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। নতুন করে আবার নমুনা সংগ্রহের পর তাদের করোনা নেগেটিভ এসেছে। তারা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net