তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটাতে অবৈধভাবে বালি পাথর উত্তোলন করার দায়ে ৭জনকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ। আটকৃতরা হলো, উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া টেকেরগাও গ্রামের ফারুক মিয়ার ছেলে আশিক নুর (২২), নুরুজ আলীর ছেলে সুবায়েল (২৫), মৃত ফরিদ মিয়ার ছেলে আনোয়ার আলী (৫০), মৃত নুর মোহাম্মদের ছেলে রফিকুল (২৫) তার সহোদর আবিকুল (২০), নুর জামালের ছেলে রবিউল (২৮) ও আদর্শ গ্রামের খোয়াজ আলীর ছেলে আ. কাহার (২৫)। পুলিশ সুত্রে জানা যায়, জেলা প্রশাসন ও পুলিশ সুপারের নির্দেশনা অমান্য করে শনিবার মধ্যরাতে ও রোববার সকালে যাদুকাটার পাড় কেটে অবৈধভাবে বালি পাথর উত্তোলন করার সময় তাহিরপুর বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহমুদুল হাসান, এএসআই মো. বিল্লাল হোসেন তাদেরকে আটক করেন। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান ৭জনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বাদাঘাট পুলিশ ক্যাম্পের এএসআই মো. বিল্লাল হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটককৃতদের রোববার বিকেলেই জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net