তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরের পল্লীতে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৫জন আহত হবার খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার শ্রীপুর(উ.) ইউনিয়নের শ্রীপুর বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত সুজন মিয়া (৩৫) ও তাহের মেম্বার (৫৫) নামে দুইজনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর(উ.) ইউনিয়নের শ্রীপুর বাজারের তাহের মেম্বারের ছেলে আলম ও পার্শ্ববর্তী নয়াবন্দ গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে আলী হাসানের মধ্যে শ্রীপুর বাজারের মেইন রোডে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করেই শ্রীপুর বাজারে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় আধা ঘন্টাব্যাপি সংঘর্ষ হয়।
সংঘর্ষে উভয় পক্ষের মধ্য সুজন মিয়া (৩৫), তাহের মেম্বার (৫৫), হৃদয় মিয়া (২২), সাজিনুর মিয়া (৪৫), আলী হাসান (৩০) আহত হয়।
ট্যাকেরঘাট ফাঁড়ি পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই আবু মুছা জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয় পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net