স্টাফ রিপোর্টার::
করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় অর্ধশতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। শুক্রবার সকালে এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে শতাধিক পরিবারের মাঝে বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল আহাদ ও পুলিশ সুপার মিজানুর রহমান।
খাদ্য সামগ্রীর মধ্যে একটি মোরগ, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ, চ্যানেল আই প্রতিনিধি একে এম মহিম, বাংলাভিশন প্রতিনিধি ও রিপোর্টার ইউনিটির সহ-সভাপতি মাসুম হেলাল, সময় টিভি’র প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, ইন্ডিপেন্ডেন্ট টিভি’র জেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, বিজয় টিভি’র প্রতিনিধি অরুন চক্রবর্তী, দৈনিক জালালাবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সাংবাদিক শাহাবুদ্দিন, দৈনিক আজকালের প্রতিনিধি আমিনুল ইসলাম, এশিয়ান টিভি’র প্রতিনিধি রাজন মাহবুব, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি রুজেল আহমদসহ সকল গনমাধ্যমকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net