স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার তিনটি উপজেলায় নতুন করে ৮ জনের কোভিড-১৮ পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় সর্বমোট ১৪জন করোনা আক্রান্ত রোগী শণাক্ত হয়েছে। ২৩ এপ্রিল সিলেট ওসমানী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৩জন, শাল্লা উপজেলায় ৩জন এবং জামালগঞ্জে ২জন রয়েছেন।
তবে এখনো বিশ্বম্ভরপুর, ধর্মপাশা, তাহিরপুর ও দোয়ারাবাজারে কোন করোনা রোগী শণাক্ত হয়নি।
এর আগে গত ২২ এপ্রিল দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, জগন্নাথপুর ও ছাতকে ৪জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, নতুন শণাক্ত ৮ রোগীকে আইসোলেশনে নিয়ে আসা হচ্ছে। তাদের পরিবারের লোকদেরও নমুনা সংগ্রহ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net