স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতকে যুক্তরাজ্য প্রবাসী প্রয়াত মাতব্বর আলী পরিবারের উদ্যোগে এলাকার ৪৫০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার করোনা ভাইরাস মহামারিতে চরম বিপর্যয়ে থাকা সাধারণ মানুষকে এই সহায়তা দেওয়া হয়। মঈনপুর গ্রামের সদ্য প্রয়াত আলহাজ্ মাতেব্বর আলীর ছেলে মেয়ে ও উনার চাচাত তিনভাই মোশাহিদ আলী, আব্দুল জলিল ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এর পক্ষ থেকে মঈনপুর গ্রামের ৪৫০টি গরীব, অসহায়, দরিদ্র ও কর্মহীন পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল,২ কেজি আলু,২ কেজি পোঁয়াজ, ২ লিটার সয়াবিন তৈল ও ১কেজি ডাল বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net