হাওর ডেস্ক ::
করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জন মৃত্যুবরণ করেছেন। এনিয়ে মোট ১০১ জন মৃত্যুবরণ করলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪৯২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,৯৪৮।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২,৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন, এ নিয়ে মোট ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net