হাওর ডেস্ক ::
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা আবারও ৩শ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৬ জন এবং মারা গেছেন ৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ জন।
আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোর।
এর আগে শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ২৬৬ জন, মৃত্যু হয় ১৫ জনের। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয় ৩৪১, মৃত্যু হয় ১০ জনের। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২১৪৪ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ৮৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৬ জন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net