হাসান আহমদ::
করোনা যুদ্ধের প্রথম যুদ্ধা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৫ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়।
উল্লেখিত, দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হন ডাঃ মঈন। গত ৫ এপ্রিল তার করোনা পজিটিভ আসে। তখন থেকেই ওই চিকিৎসকের পরিবারসহ নগরীর হাউজিং এস্ট্রেট এলাকা লকডাউন ঘোষণা করা হয়। অবস্থায় অবনতি ঘটলে ৭ এপ্রিল তাকে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখান থেকে পরবর্তীতে পরিবারের সিদ্বান্ত অনুযায়ী তাকে এ্যম্বুলেন্সযোগে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (১৫ এপ্রিল) বুধবার ভোরে)দুই শিশু সন্তান স্ত্রী ও আত্মীয়-স্বজনসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে ডাঃ মঈন উদ্দিন চিরদিনের জন্য চলে গেলেন না ফেরার দেশে।
ছাতকের উত্তর খুরমা ইউনিয়নর নাদামপুর গ্রামের গরিবের ডাক্তার নামে যিনি পরিচিত ছিলেন তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে উপজেলাজুরে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net